ভাই-ভাতিজার মারধরে ঘটনাস্থলেই প্রাণ গেলো এক ব্যক্তির

মানিকগঞ্জ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৭

মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মানিক মোল্লা (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাইয়ের বিরুদ্ধে। সিংগাইর উপজেলার ধল্ল্যা ইউনিয়নের ফোর্ডনগর এলাকা থেকে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মানিক মোল্লা ওই এলাকার মৃত খালেক মোল্লার ছেলে। তিনি পেশায় কৃষি কাজ করতেন।

জানা গেছে, বুধবার সকালে বাড়ির সীমানা ঘেঁষে শৌচাগার নির্মাণের কাজ করছিলেন মানিক মোল্লা। এ সময় তার বড় ভাই খুশি মোল্লা ও ছোট ভাই সফি মোল্লা এবং ভাতিজা হাসান মোল্লা এসে কাজে বাধা দিলে বাগবিতণ্ডা হয়। ভাই ও ভাতিজা ক্ষিপ্ত হয়ে মানিক মোল্লাকে কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে মানিক মোল্লা মাটিতে লুটিয়ে পড়ে গেলে তারা পালিয়ে যান এবং কিছুক্ষণ পর ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহত মানিক মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে খুশি মোল্লা ও সফি মোল্লার জমি নিয়ে বিরোধ চলছিল।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান