কিশোরগঞ্জে উদ্ধার করা শিশুর পরিবারকে খুঁজছে পুলিশ

কিশোরগঞ্জ প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১০

কিশোরগঞ্জে ৯৯৯-এ ফোন পেয়ে রাস্তার পাশ থেকে ৮ বছর বয়সী এক মেয়েকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া বাজার-সংলগ্ন সড়কের পাশ থেকে ওই শিশুকে উদ্ধার করে কটিয়াদী মডেল থানা পুলিশ।

পুলিশ শিশুটিকে নিজেদের হেফাজতে রেখে এখন তার পরিবারকে খুঁজছে।

কটিয়াদী মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় এলাকাবাসী রাস্তার পাশে শিশুটি পেয়ে ৯৯৯-এ ফোন দেয়। সেই কল পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশের একটি দল এসে তাকে উদ্ধার করে। শিশুটিকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে পুলিশ। শিশুটি অসুস্থ থাকায় সে কোনও ঠিকানা দিতে বলতে পারছে না।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরীনা তৈয়ব জানান, মেয়েটি ঠিকমতো কথা বলতে পারছে না। তাই তার নাম-পরিচয় জানা যাচ্ছে না। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, কটিয়াদী মডেল থানা পুলিশ ৯৯৯-এ ফোন পেয়ে ওই শিশুটিকে উদ্ধার করে। শিশুটি অসুস্থ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিশুটিকে কেউ চিনে থাকলে কটিয়াদী মডেল থানা বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা ০১৩২০-০৯৫৩৫১ ও ০১৩২০-০৯৫৫২১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি।

/এনএআর/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি