যুবলীগ নেতাকে ঘিরে ধরে কুপিয়ে জখম, বিএনপি নেতা গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
০৪ জুন ২০২৩, ১৯:০৪আপডেট : ০৪ জুন ২০২৩, ১৯:০৪

ফরিদপুরের বোয়ালমারীতে গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে যুবলীগ নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় করা মামলায় বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আহত অবস্থায় যুবলীগ নেতা ইউনুস শেখ (৩৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহতের স্ত্রী রিপা বেগম বাদী হয়ে রবিবার (৪ জুন) বিএনপি নেতা মো. রুহুল মোল্লাকে (৬০) প্রধান আসামি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুল গফফার শেখকে (৪২) দুই নম্বর আসামি করে ২০ জনের নামে মামলা করেছেন। মামলার পর পুলিশ রুহুল মোল্লাকে গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গ্রাম্য দলাদলিকে কেন্দ্র চতুল ইউনিয়ন বিএনপির সদস্য রুহুল মোল্লার সঙ্গে চতুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সুবদেবনগর গ্রামের বাসিন্দা ইউনুস শেখের বিরোধ চলছিল। শুক্রবার (২ জুন) রাত ১০টার দিকে বাজার থেকে বাড়িতে ফেরার পথে বাইখির গ্রামের খলিলের বাড়ির সামনে পৌঁছালে ওই যুবলীগ নেতাকে চারদিক ঘিরে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হামলায় আহত ইউনুস শেখের দাবি, রুহুল মোল্লা আমাকে দল করতে নিষেধ করে বিভিন্ন সময় চাপাচাপি করছিল। দল করলে তার সঙ্গে দল করতে হবে বলেও চাপ সৃষ্টি করে। তার কথা না শোনায় মেরে ফেলার জন্য লোকজন নিয়ে কুপিয়েছে।

বোয়ালমারী থানার ওসি আব্দুল ওহাব বলেন, মারধরের ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি