পদ্মায় জেলের জালে ধরা পড়লো ২৫ কেজি ওজনের বাগাড়

মানিকগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১৬ আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১৬

মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ। একক ক্রেতা না থাকায় মাছটি মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঝিটকা বাজারে ১২০০ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় বিক্রি করেন জেলে।

উপজেলার চালা ইউনিয়নের সাটি নাওদা এলাকার আইয়ুব আলীর জালে হরিরামপুরের পদ্মা নদী থেকে কারেন্ট জালে মাছটি ধরা পড়ে। মঙ্গলবার সকালে বিক্রির জন্য মাছটি ঝিটকা বাজারে আনেন তিনি।

জেলে আইয়ুব আলী বলেন, সোমবার দিবাগত রাতে পদ্মা নদী থেকে আমার জালে বাগাড়টি ধরা পড়ে। মাছটি পেয়ে অনেক খুশি হয়েছি। মাছটি অনেক বড় হওয়াই একক ক্রেতা না থাকায় মাছটি কেটে প্রতি কেজি ১২০০ টাকা দরে ৩০ হাজার টাকায় বিক্রি করেছি।

মাছ কিনতে আসা শফিক হোসেন বলেন, দীর্ঘ দিন পর ঝিটকা বাজারে আজ এত বড় মাছ উঠেছে। মাছটির ওজন হয়েছে ২৫ কেজি। অনেক বড় হওয়াই একক কোনও ক্রেতা না থাকায় কেজি দরে বিক্রি করা হয়।

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ফরমান আলী বলেন, আমি শুনেছি পদ্মা নদীতে ২৫ কেজি ওজনের আইড় মাছের আরেক প্রজাতির বাগাড়টি ধরা পড়েছে।

/এফআর/
সম্পর্কিত
সামুদ্রিকের পাশাপাশি মিঠাপানির মাছ রফতানির লক্ষ্য সরকারের
জেলের জালে ধরা পড়লো ২৪ কেজি ওজনের এক মাছ
মাওয়ার পথে পদ্মার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার গল্প
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি