জামিনে কারামুক্ত ইভ্যালির রাসেল

গাজীপুর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৩, ১৬:২৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৬:২৫

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেল সুপার শাহজাহান আহমেদ।

তিনি বলেন, ‘ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল একাধিক মামলায় এই কারাগারে বন্দি ছিলেন। তার সব মামলায় জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।’

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে ইভ্যালির তৎকালীন সিইও মো. রাসেল ও তৎকালীন চেয়ারম্যান শামীমা নাসরিনকে (রাসেলের স্ত্রী) গ্রেফতার করা হয়। এরপর চেক জালিয়াতি, টাকা নিয়ে পণ্য না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে সারাদেশে অনেকগুলো মামলা হয়। গত বছরের ৬ এপ্রিল শামীমা নাসরিন জামিনে মুক্তি পেলেও এতদিন কারাগারে ছিলেন রাসেল।

/এএম/
সম্পর্কিত
হাইকোর্টে জামিন পেলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল
বিজিবির ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ ছয় জন কারাগারে
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সর্বশেষ খবর
চিন্ময় কৃষ্ণ দাসের মা মারা গেছেন
চিন্ময় কৃষ্ণ দাসের মা মারা গেছেন
হুথিদের লাগাম টানতে ইরানকে পাকিস্তানের সতর্কবার্তা
হুথিদের লাগাম টানতে ইরানকে পাকিস্তানের সতর্কবার্তা
ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
তেজগাঁও‌য়ে ভব‌নের আগুন নিয়ন্ত্রণে
তেজগাঁও‌য়ে ভব‌নের আগুন নিয়ন্ত্রণে
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট