নিখোঁজ পুলিশ সদস্যের স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৩ মার্চ ২০২৪, ১৬:৪২আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১৬:৫৪

কিশোরগঞ্জের ভৈরবের নৌ দুর্ঘটনায় নিখোঁজ পুলিশ সদস্যের স্ত্রী মৌসুমি (২৫) ও তাদের মেয়ে মাহমুদার (৭) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (২৩ মার্চ) বিকাল ৩টায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুর ১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল। এর আগে, এ ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এতে এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৬ জন।

এ ছাড়া এখনও নিখোঁজ রয়েছেন পুলিশ সদস্য সোহেল রানা (৩৫) ও তার ছেলে রায়সুল (৫)। অন্যান্যদের মাঝে নিখোঁজ রয়েছেন রুপা দে (৩০), তার ভাইয়ের মেয়ে আরাধ্য (১২) ও ভগ্নিপতি বেলন দে (৩৮) ও নরসিংদীর রায়পুরা এলাকার কলেজশিক্ষার্থী আনিকা আক্তার (১৮)।

অন্যদিকে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় জড়িত সন্দেহে তিন মাঝিকে আটক করেছে নৌপুলিশ। এ সময় ধাক্কা দেওয়া বালুবাহী বাল্কহেডটিও জব্দ করা হয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক বলেন, ‘সকাল ৮টা থেকে আমাদের ডুবুরি দল অভিযান শুরু করে। দুপুর ১টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া দুর্ঘটনা তলিয়ে যাওয়া নৌকাটিও শনাক্ত করা গেছে।’

নিখোঁজদের উদ্ধারে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস, ভৈরব ফায়ার সার্ভিস, ভৈরব থানা এবং ভৈরব, নৌ থানা পুলিশ কাজ করছে।

প্রসঙ্গত, শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে এ দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন যাত্রীকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন এক পুলিশ সদস্যসহ আট জন।

আরও পড়ুন:

মেঘনায় ডুবে গেলো পুলিশ কনস্টেবলের গোটা পরিবার

মেঘনায় পর্যটকবাহী ট্রলারডুবিতে ৮ জন নিখোঁজ

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি