‘বিবাহবহির্ভূত’ সম্পর্কের জেরে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০২৪, ১৭:২২আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৭:২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফারজানা ইসলাম মিশু (২২) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের স্বামী তারিকুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ।

রবিবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারজানা ইসলাম মিশু গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ দক্ষিণ শাহাবাজ এলাকার আব্দুল মান্নান মাস্টারের মেয়ে। আটক তারিকুল ইসলাম একই উপজেলার দক্ষিণ ধুমাইটারি মণ্ডলপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। তিনি রূপগঞ্জ উপজেলার মাঝিনা এলাকার মির কংক্রিট প্রোডাক্ট লিমিটেড কারখানায় চাকরি করতেন। মিশু-তারিক দম্পতি মাঝিনা এলাকার নয়ন মিয়ার ভাড়া বাড়িতে বসবাস করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।’

নিহতের স্বামীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছে আটক স্বামী তারিকুল ইসলাম। জিজ্ঞাসাবাদে তারিকুল জানায়, তার স্ত্রী ফারজানা ইসলাম মিশুর অন্য এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। এর জের ধরে প্রায় সময় তাদের ঝগড়াঝাঁটি হতো। অন্য দিনের মতো রবিবার সকালেও তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে তারিকুল উত্তেজিত হয়ে ছুরি দিয়ে গৃহবধূ মিশুর বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের