পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৪, ১৬:১৯আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৬:১৯

নারায়ণগঞ্জের বন্দরে বাসচাপায় সুরেশ ডাকুয়া (৩৫) ও রাকেশ ডাকুয়া (৭) নামে দুজন নিহত হয়েছেন। সম্পর্কে তারা বাবা ও ছেলে। এই ঘটনায় নিহতের স্ত্রী সুরেষ ডাকুয়া নিপু রায় (৩০) আহত হয়েছেন।

শনিবার (২০ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর কেওঢালা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক।

নিহতরা ঝালকাঠি সদর উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা। শনিবার গ্রাম থেকে স্ত্রী-সন্তানসহ নারায়ণগঞ্জের বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে পূজার জন্য এসেছিলেন সুরেশ ডাকুয়া। তার গ্রামে টেইলার্সের দোকান রয়েছে। এদিন পূজা শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কেওঢালা বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় একই পরিবারের তিনজনকে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশু রাকেশ ডাকুয়া মারা যায়। আর আহত স্বামী-স্ত্রী রাস্তায় কাতরাতে থাকে। এ সময় স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুরেশ ডাকুয়াকে মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনার বিষয়ে কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, অজ্ঞাত বাসচাপায় দুজন মারা গেছেন। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী