ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৫, ১২:২৬আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১২:২৮

পহেলা বৈশাখের শোভাযাত্রার জন্য ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় এই চিত্রশিল্পী নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোষের বাজার এলাকায় শিল্পীর বাড়িতে আগুন দিয়েছে বলে দাবি মানবেন্দ্রের পরিবারের।  আগুনে তার একটি ঘর পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, পহেলা বৈশাখে ফ্যাসিস্টের মুখাকৃতি বানানোর কারণে এই ঘটনা ঘটেছে।

তবে মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, ফ্যাসিস্টের মুখাকৃতি নয়।

তিনি বলেন, আমিসহ আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি। ২/৩ দিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে উদ্দেশ করে হুমকি দেওয়া হচ্ছিল। এসব ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় জিডিও করেছি। আর মধ্যরাতে দুর্বৃত্তরা বাড়িটি পুড়িয়ে দেয়।

তিনি জানান, অগ্নিকাণ্ডে তার শিক্ষাজীবন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত নিজের হাতে গড়া বিভিন্ন মূল্যবান চিত্রকর্ম পুড়ে ছাই হয়ে গেছে।

পরিবারে পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনে পুড়িয়ে দেওয়া বাড়িটি ছিল আধাপাকা টিনের ঘর। সেখানে থাকা মানবেন্দ্রর শিল্পকর্মের যাবতীয় সরঞ্জামাদি পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন অবশিষ্ট কিছু নেই।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহসহ পুলিশের কর্মকর্তারা। ওসি আমান উল্লাহ জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। জানা গেছে, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়। ধারণা করা হচ্ছে, ফ্যাসিস্টের মুখাকৃতি তৈরির ক্ষোভ থেকে এই ঘটনা ঘটতে পারে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি