নিজের বিয়ে ভাঙার দরখাস্ত নিয়ে থানায় স্কুলছাত্রী

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:০২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:০২

নিজের বাল্যবিয়ে ভাঙতে আইনি সহায়তা চেয়ে দরখাস্ত নিয়ে থানায় হাজির হয়েছে এক স্কুলছাত্রী। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ওই ছাত্রী চুয়াডাঙ্গা সদর থানায় হাজির হয়ে ওসির কাছে দরখাস্ত জমা দেন।

পরে পুলিশ সদস্যরা তার বাড়িতে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ করে দেন। ওই স্কুলছাত্রী শহরের ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়, ১৬ বছর বয়সী ওই কিশোরীর বাবা চা দোকানদার, মা একটি মুড়ির কারখানায় দৈনিক হাজিরায় কাজ করেন। সম্প্রতি তার খালা ও মা তাকে বিয়ের জন্য চাপ দেন। কিশোরী তাদের বারবার বুঝানোর পরও তারা সিদ্ধান্তে অনড় থাকেন এবং বিয়ের জন্য ছেলে ঠিক করেন। উপায় না পেয়ে সেই নিজেই থানায় এসে উপস্থিত হয়।

সম্প্রতি একই এলাকায় আরেকটি বাল্যবিয়ে ভেঙে দেওয়ায় উৎসাহিত হয়ে এ স্কুলছাত্রী পুলিশের কাছে আসে বলে জানায়। পুলিশের মধ্যস্থতায় মেয়ের পড়াশোনা চালিয়ে নেওয়ার বিষয়েও সম্মত হন অভিভাবক।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘আজ সকালে আমাদের থানায় এক শিক্ষার্থী একটি দরখাস্ত নিয়ে আসে। তার অভিযোগ, তার মা ও খালা তাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছেন। কিন্তু সে পড়তে চায়। পরে আমরা গিয়ে তার মা-বাবাকে বুঝিয়ে বিয়ে বন্ধ করে তার পড়াশোনা চালিয়ে নেওয়ার ব্যবস্থা নিয়েছি।’

উল্লেখ্য, সম্প্রতি আরেকটি বাল্যবিয়ে ভেঙে দিয়ে ওই ছাত্রীর পড়াশোনার দায়িত্ব নেন ওসি মোহাম্মদ মহসীন।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী