নৌকায় খাবার খাচ্ছিলেন মাঝি, কার্গোর ধাক্কায় গেলো প্রাণ

মোংলা প্রতিনিধি
২৩ মে ২০২২, ১৬:১৯আপডেট : ২৪ মে ২০২২, ১২:০৪

বাগেরহাটের মোংলা-ঘষিয়াখালী নৌপথে পণ্যবাহী কার্গোর ধাক্কায় ফারুক হোসেন খলিফা (৫৫) নামে নৌকার এক মাঝি নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) সকাল ৯টায় পশুর নদীর ঘষিয়াখালী নামক স্থানে পণ্যবাহী কার্গো এমভি কাজী সোনিয়া-১-এর ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। কার্গোটি ও এর মাস্টারসহ ১১ জনকে আটক করেছে ঘষিয়াখালী নৌ-পুলিশ।

নিহত ফারুক হোসেন খলিফা মোরেলগঞ্জ উপজেলার ঘষিয়াখালী গুচ্ছগ্রামের আলকাস হোসেনের ছেলে। তিনি ওই নদীতে খেয়া পারাপারের মাঝি হিসেবে নৌকা চালাতেন। প্রতিদিনের মতো সোমবার ভোরে ঘষিয়াখালী নৌকা চালাতে যান। ৯টার দিকে টার্মিনালে নৌকা বেঁধে খাবার খাচ্ছিলেন তিনি। এ সময় কার্গোটি নিয়ন্ত্রণ হারিয়ে টার্মিনালে উঠে যায়। এতে টার্মিনালের পাশে থাকা লোহার পিলার ভেঙে পড়ে। পিলার চাপায় ফারুক ঘটনাস্থলে মারা যান। তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। নৌকাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাহানারা বেগম বলেন, ‘কার্গোটি আমার স্বামীকে তো খেয়েছে, আমাদের আয়ের একমাত্র সম্বল নৌকাও ধ্বংস করেছে। এখন একমাত্র ছেলেকে নিয়ে আমি কীভাবে চলবো। আমি এই হত্যাকারীদের সঠিক বিচার চাই।’

স্থানীয় বহরবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন হোসেন তালুকদার বলেন, ‘নিহত ফারুক হোসেন খলিফা খুবই দরিদ্র মানুষ। খেয়ে না খেয়ে তার সংসার চলতো। হতদরিদ্র এই পরিবারটির সচ্ছলতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

ঘষিয়াখালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কার্গোটিকে আটক করেছি। কার্গোর মাস্টারসহ ১১ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

/এফআর/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি