মাংকিপক্স সন্দেহে ভারত থেকে আসা একজন আইসোলেশনে

বেনাপোল প্রতিনিধি
১০ জুন ২০২২, ১৮:২৯আপডেট : ১০ জুন ২০২২, ১৮:২৯

চিকেনপক্স নিয়ে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আসা বাংলাদেশি এক নাগরিককে মাংকিপক্স সন্দেহে আইসোলেশনে পাঠানো হয়েছে। শুক্রবার (১০ জুন) দুপুরের দিকে আব্বাস আলী (৪২) নামে এই যাত্রী বেনাপোল বন্দরে আসেন। চেকপোস্টে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহসিনা আক্তার রুম্পা তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। এরপর তাকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল চেকপোস্টে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, আব্বাস আলী গত ৩ জুন ভারতে যান। শুক্রবার দুপুরে ভারত থেকে ফেরার সময় তার শরীরে মাংকিপক্সের মত উপসর্গ দেখে ইমিগ্রেশন কর্তৃপক্ষ দ্রুত তাকে স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকেনপক্সে আক্রান্ত বলে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। এরপর তাকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।

বেনাপোল চেকপোস্টের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহসিনা আক্তার রুম্পা বলেন, ‘পরীক্ষা না করে কিছুই বলা যাবে না। সে মূলত চিকেনপক্সে আক্রান্ত। তাকে বিশেষ ব্যবস্থায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখবেন।’

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি (তদন্ত) ইলিয়াস হোসেন বলেন, ‘ওই ব্যক্তি আজ দুপুরে ভারত থেকে দেশে ফেরার পর ইমিগ্রেশনে পাসপোর্ট দিলে তার শরীরে বড় বড় পক্সের উপসর্গ দেখে দ্রুত তাকে স্বাস্থ্য কেন্দ্রে পাঠাই। পরে জেনেছি, তাকে যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।’

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বলেন, ‘ভারতফেরত আব্বাস আলী নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিকেনপক্সে আক্রান্ত বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আগামীকাল তার পরীক্ষা-নিরীক্ষা করে নমুনা ল্যাবে পাঠানো হবে। তাপর পর সঠিকভাবে সবকিছু বলা যাবে।’

/এফআর/
সম্পর্কিত
যশোরে সাপের কামড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
শিশুর শরীরে বার্ড ফ্লু সন্দেহে যশোরে আইইডিসিআর টিম
৫ কোটি টাকার টেন্ডার না পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের শার্টের কলার ধরলেন বিএনপি নেতা
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের