বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহতের ঘটনায় বিক্ষোভ

মোংলা প্রতিনিধি
১২ নভেম্বর ২০২২, ১৬:৫৫আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৬:৫৫

বাগেরহাটে সন্ত্রাসীদের গুলিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভূঁইয়া নিহতের ঘটনায় শহরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। 

শনিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে তারা শহরের পুরাতন বাজার এলাকায় বিক্ষোভ করেন। এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক শামিমুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা খায়রুজ্জামান শিপনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

বিক্ষোভ মিছিলের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক শামিমুর রহমান বলেন, ‘সরকারের দুঃশাসনের বিরুদ্ধে যাতে বিএনপির নেতাকর্মীরা জোরদার ভূমিকা না রাখতে পারেন, সেজন্য বেছে বেছে তাদের হত্যা করা হচ্ছে। এছাড়া নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতেই মূলত পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এই সরকার খুনিদের বিচার করবে না। আমরা ক্ষমতায় এসে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তানু হত্যাসহ সারাদেশের নেতাকর্মীদের খুনের বিচার করবো।’

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, ‘তানু ভূঁইয়া আমাদের রাজপথের সংগ্রামী একজন নেতা ছিলেন। এর আগেও তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। কোন দুর্বৃত্ত নয়, সরকার দলীয় চিহ্নিত সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।’

উল্লেখ্য, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম তানু। তিনি বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুর রউফ ভূঁইয়ার ছেলে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী