প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ফেরা বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

খুলনা প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৩, ২২:১০ আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ২২:১০

খুলনার রূপসা উপজেলার তালিমপুর মসজিদের সামনে রাস্তার পাশে পার্কিং করা যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৫ অক্টোবর) রাত সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রূপসা অফিসের সাব অফিসার বেল্লাল হোসেন বলেন, ‘আগুনের খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে সেখানে যাই। এরপর বাসটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটিতে কোন যাত্রী ছিল না। পার্কিং অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তালিমপুর মসজিদের মুসল্লিরা জানান, বাসটি সড়কের পাশে রাখা ছিল। রাত সোয়া ৭টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা বাসটিতে অগ্নিসংযোগ করে।

জানা গেছে, মো. জাহাঙ্গীর আলমের মালিকানাধীন ‘মায়ের আঁচল’ বাসটি (খুলনা-ব-৯১৭) খুলনা-মোংলা লোকাল রুটে চলাচল করতো। রবিবার দুপুরে বাসটি উপকারভোগীদের নিয়ে রূপসা উপজেলার বঙ্গবন্ধু কলেজ মাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে যায়। সেখান থেকে সন্ধ্যায় ফেরে এবং চালক অমিত কুমার দাস বাসটি তালিমপুরস্থ নৈহাটী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন তালিমপুর মসজিদের সামনে সড়কের পাশে রেখে বাড়িতে যান। এরপর অজ্ঞাত কয়েকজন ভ্যানযোগে এসে বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে ব্যবহৃত বাসটিতে সন্ধ্যা ৭টার দিকে আগুন দেওয়া হয়। এতে কেউ হতাহত হয়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
সত্য-সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্যকে অনন্য মাত্রা দিয়েছে: প্রধানমন্ত্রী
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
‘রাজনীতিতে আমি কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক