সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ

খুলনা প্রতিনিধি
১৮ মার্চ ২০২৪, ২০:০৬আপডেট : ১৮ মার্চ ২০২৪, ২০:০৬

সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়ার আগমনকে ঘিরে খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। ৫০০ স্থানে ১৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। দুটি হেলিপ্যাড করেছে। রাজকন্যার পরিদর্শনের জন্য নির্দিষ্ট ছয়টি স্থানে আইনশৃঙ্খলার সব ধরনের বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

কয়রা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, রাষ্ট্রীয় অতিথি কয়রায় আগমনে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৫০০ স্থানে ১৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড, গোয়েন্দা নজরদারিসহ সব নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় লোকজনের জীবনমান, লিঙ্গ সমতা, মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেশনে রূপান্তর কার্যক্রম, এসডিজি বাস্তবায়নে অগ্রগতি, চলমান কয়রার দুর্যোগ কবলিত চ্যালেঞ্জগুলো পরিদর্শন ও মদিনাবাদ স্মার্ট পোস্ট সেন্টারের উদ্বোধন প্রিন্সেস ভিক্টোরিয়া।

তিনি সকাল ৮টায় হেলিকপ্টারে করে মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি এলাকার নয়নী মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর পর্যায়ক্রমে ছয়টি স্থান পরিদর্শন শেষে বেলা ১২টায় কপোতাক্ষ কলেজ মাঠে আসবেন। এখানে নির্মিত হেলিপ্যাড থেকে তিনি কয়রা ত্যাগ করবেন। সংক্ষিপ্ত সময়ে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা দুটি এলাকা পরিদর্শন করবেন ও ঝুঁকিপূর্ণ মানুষের অনুভূতি শুনবেন ও জীবন জীবিকা কার্যক্রম দেখবেন।

জেলা প্রশাসক খন্দকার ইয়াছির আরেফীন বলেন, জাতিসংঘের উন্নয়ন সহযোগী সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া মঙ্গলবার (১৯ মার্চ) সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলার কয়েকটি স্থান পরিদর্শন করবেন।

/এফআর/
সম্পর্কিত
সুইডেনের রেসিডেন্সি পারমিট কার্ড কী, কীভাবে পাবেন
ফুচকার টানে কোথায় গেলেন সুইডেনের রাষ্ট্রদূত 
শিক্ষার্থীদের জন্য কঠোর হচ্ছে সুইডেন 
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী