বঙ্গবন্ধুর নামে ‘মাচাং’ উদ্বোধন করে বহিষ্কার যুবলীগ নেতা

বগুড়া প্রতিনিধি
০৩ আগস্ট ২০২১, ১৩:১০আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২২:২৫

বগুড়ায় বঙ্গবন্ধুর নামে ‘মাচাং’ উদ্বোধন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আনিছার রহমান খলিল নামে এক যুবলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। মঙ্গলবার (৩ আগস্ট) বগুড়া জেলা যুবলীগ সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু জানান, বঙ্গবন্ধুর নামে ‘মাচাং’ তৈরি করে সংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন খলিল। তাই সোমবার (২ আগস্ট) রাতে তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তার দলীয় প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে।

জানা গেছে, খলিল নুনগোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী। এ কারণে তিনি এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন। গ্রামের লোকজনদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য আশোকোলা দক্ষিণপাড়ায় রাস্তার মোড়ে বাঁশ দিয়ে একটি ‘মাচাং’ তৈরি করেন। এর নামকরণ করেন ‘বঙ্গবন্ধু মাচাং’। গত রবিবার তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাল ফিতা কেটে ‘মাচাং’ উদ্বোধন করেন। 

এ সময় বিশেষ অতিথি ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী শহিদুল হক আকাশ, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী তাজুল ইসলাম, সমাজসেবক গোফফার হোসেন ও আবদুর রাজ্জাক হিরু প্রমুখ উপস্থিত ছিলেন। ‘মাচাং’ উদ্বোধনের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর অনেকে খলিলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আনিছার রহমান খলিল বলেন, তিনি কোনও অসৎ উদ্দেশ্যে নয়, বঙ্গবন্ধুকে ভালোবেসে মাচাটি তৈরি করেছেন। নেতৃবৃন্দ বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেবেন বলে তার আশা।

/এসএইচ/
সম্পর্কিত
যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী