জিন হাজির করে চিকিৎসার নামে যৌন হয়রানি, যুবক আটক

বগুড়া প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৩

বগুড়ার শিবগঞ্জে জিন হাজির করে চিকিৎসার কথা বলে যৌন হয়রানির অভিযোগে রুম্মান হাসান (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিহার ইউনিয়নের ফকিরপাড়া গ্রাম থেকে তাকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশ। 

আটককালে হাসানের কাছ থেকে মানুষের মাথার খুলি, যৌন উত্তেজক ট্যাবলেট, তাবিজ, জাদুর ঝুলি ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি বিহার ফকিরপাড়া গ্রামের আজাহার আলী ফকিরের ছেলে। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য জানান। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মানিকগঞ্জের সিংগাইরে মাদ্রাসায় পড়াশোনা করতে গিয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়ায় হাসানকে সেখান থেকে বিতাড়িত করা হয়। এরপর থেকে নিজেকে হাফেজ ও তান্ত্রিক পরিচয় দিয়ে এলাকার নিঃসন্তান নারীদের জিন হাজির করে চিকিৎসা দেওয়া, অবাধ্য সন্তানকে বাধ্য, স্বামী-স্ত্রীর মাঝে সুসম্পর্ক, প্রেম অটুট ও প্রেমের সম্পর্ক স্থাপন করাসহ নানা ধরনের চিকিৎসা শুরু করেন। বাড়িতেই আস্তানা খুলে বসেন হাসান।

সম্প্রতি অভিযোগ ওঠে, জিন হাজিরের মাধ্যমে চিকিৎসা দেওয়ার নামে নারীদের যৌন হয়রানি ও ব্লাকমেইল করে টাকা হাতিয়ে নেন হাসান। ভুক্তভোগীরা সম্মানের ভয়ে বিষয়টি গোপন করেন।

গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে আটমুল ইউনিয়নের চককানু গ্রামের এক ব্যক্তি ৯৯৯ নম্বরে কল করে হাসানের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে রাতেই আস্তানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককালে নিজেকে নিরপরাধ ও সফল চিকিৎসক দাবি করেন হাসান।

ওসি সিরাজুল ইসলাম বলেন, হাসান একজন প্রতারক। সে নিজেকে হাফেজ ও তান্ত্রিক দাবি করলেও তা সঠিক নয়। আজ দুপুর পর্যন্ত তার বিরুদ্ধে কেউ মামলা করেনি। ভুক্তভোগীদের কেউ মামলা দিলে তাকে রিমান্ডে নেওয়া হবে। আর মামলা না করলে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেওয়া হবে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের