রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২২, ১৭:৪৫ আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৭:৪৫

গ্রীষ্মকালীন ছুটি বাতিল ঘোষণা করেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী। 

তিনি বলেন, ‘বুধবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের প্রশাসনিক ভবন-১-এ অ্যাকাডেমিক কাউন্সিলের ১৫তম সভায় এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করেন সভার সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম। এ সময় উপস্থিত সদস্যরা একমত পোষণ করেন।’

উপাচার্য বলেন, ‘করোনাভাইরাসসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেশনজট এড়ানো ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডকে গতিশীল করতে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টির ঈদের ছুটি শেষ হবে আগামী ১০ মে। সেদিন থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা ও দাফতরিক কাজ শুরু হবে।

/এফআর/
সম্পর্কিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তুলতে হবে পরিবেশগত ভারসাম্য রক্ষা করে: পরিবেশ উপদেষ্টা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের ২ দিনের আল্টিমেটাম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি