পাবনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৯আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৭

পাবনা সদর উপজেলায় সায়দার রহমান (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জেলা সদরের হিমাইতপুর ইউনিয়নের চরবাঙ্গাবাড়িয়া গ্রামের মসজিদের পাশে এ ঘটনা ঘটে। 

সায়দার রহমান পাবনা পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তার বাড়ি একই ইউনিয়নের কাবলীপাড়া গ্রামে। তিনি সোলার প্যানেলের ব্যবসা করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম জানান, জুমার নামাজের কিছুক্ষণ আগে মসজিদের বাইরে অবস্থান করছিলেন সায়দার রহমান। এ সময় কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ সুপার আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয় জানার চেষ্টা করছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

পৌর আওয়ামী লীগের সভাপতি তসলিম হাসান সুমন জানান, সায়দার রহমান পাবনা পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেছেন তিনি।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
রংপুরে চার খুন: ডোপ টেস্ট নেগেটিভ নিয়ে যত প্রশ্ন
রংপুরে চার খুন: ‘মবের’ শঙ্কায় কারাগারেই আসামিদের ডোপ টেস্ট
ছিনতাইকারীর টানে পড়ে গিয়ে শিক্ষকের মৃত্যুসিসিটিভির বাইক থেকে মোবাইল লোকেশন: ২ আসামিকে গ্রেফতারে র‌্যাবের যেসব যুক্তি
সর্বশেষ খবর
নেপালে বন্যা: সুড়ঙ্গে আটকা কর্মীদের ঘিরে বাড়ছে উৎকণ্ঠা
নেপালে বন্যা: সুড়ঙ্গে আটকা কর্মীদের ঘিরে বাড়ছে উৎকণ্ঠা
টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর, ২০২৬)
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন রশিদুজ্জামান মিল্লাত
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন রশিদুজ্জামান মিল্লাত
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা