খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ

নাটোর প্রতিনিধি
০৯ মার্চ ২০২৩, ১৯:১৩আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৯:১৪

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাসহ দেশব্যাপী গ্রেফতার দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোর জেলা যুবদল। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় আলাইপুর থেকে মিছিলটি বের হয়ে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। খেটে খাওয়া মানুষসহ সবাই এখন নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছেন। অথচ ওই দ্রব্যমূল্য কমানোর দাবিতে দায়িত্ববোধ থেকে বিএনপিসহ অঙ্গ সংগঠন যখন আন্দোলন করছেন, তখন সেই আন্দোলন দমাতে সরকার যুবদলসহ বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও তাদের ওপর হামলা আর মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে। এই ধরনের হামলা মামলা নির্যাতন করে চলমান আন্দোলনকে রোখা যাবে না। অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ।

/এসএন/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি