চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৩, ১২:০৩ আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১২:০৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে সাদিকুর রহমান (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে ৫৯ বিজিবি। রবিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে চকপাড়া জামতলা সেতু এলাকার একটি ধান ক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত সাদিকুর সীমান্তের শাহবাজপুর ইউনিয়নের উপ-চকপাড়া গ্রামের মৃত তৈয়বুর রহমানের ছেলে। 

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা সাদিকুরের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

বিজিবি অধিনায়ক বলেন, বিএসএফের কোনও গুলির আওয়াজ সীমান্ত এলাকায় পাওয়া যায়নি। আমরাও গুলি চালায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চোরাচালানিদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সাদিকুর। সীমান্ত এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে সাদিকুর কিভাবে মারা গেছেন তদন্ত সাপেক্ষে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

/আরআর/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি