দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

নওগাঁ প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৪, ১৬:১৮ আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৬:১৮

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়। বুধবার (১০ জানুয়ারি) সকালে নওগাঁর বদলগাছীতে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মঙ্গলবার রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বেলা ১১টায় আবহাওয়া অধিদফতর ওয়েবসাইট থেকে এই তথ্য জানা যায়।

এদিকে ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও বিকাল থেকে হিমেল হাওয়া ও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকায় তীব্র শীত অনুভীত হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন।

কয়েক দিন ধরে সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে রাস্তাঘাটগুলোতে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে।

বদলগাছী আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষক হামিদুল হক বলেন, ‘ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় কয়েক দিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এল নিনোর ছোবলে বাংলাদেশে ৬ শতাধিক মৃত্যুর শঙ্কা: বিশেষজ্ঞরা যা বলছেন
আজ দিনে গরম লাগলেও কমবে রাতের তাপমাত্রা
আজ কমবে দিনের গরম, হবে বৃষ্টিও
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম