আবারও সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে এলো বিএসএফ, বিজিবির বাধায় গেলো ফিরে

জয়পুরহাট প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৯ আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৮

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা সোনাতলা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে কাঁটাতারের বেড়া দিতে পারেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে হাটখোলা ক্যাম্পের আওতাধীন উচনা সোনাতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এদিন রাতে সোনাতলা ২৭৯ ও ২৮০ নম্বর মেইন ও সাব-পিলার এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে এলে বাধা দেয় বিজিবি। পরে বিজিবির বাধায় বেড়া না দিয়ে ফিরে যায় বিএসএফ। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাতলা সীমান্ত এলাকার মেইন পিলার ২৭৯-এর সাব পিলার ৯ থেকে ৪৭ এবং মেইন পিলার ২৮০-এর সাব পিলার ১ থেকে ১৫ পর্যন্ত বাঁশ দিয়ে কাঁটাতারের বেড়া দেওয়া আছে। পিলার থেকে ভারতের অভ্যন্তরে ৫০ থেকে ১০০ গজ দূরত্বে বাঁশ দিয়ে বেড়া দেওয়া ছিল। শনিবার রাত ৮টার দিকে মেইন পিলার ২৮০-এর সাব পিলারের ১২ থেকে ১৩ এলাকায় বাঁশের খুঁটি উঠিয়ে কাঁটাতারের বেড়া দিচ্ছিল বিএসএফ। খবর পেয়ে হাটখোলা বিওপির ক্যাম্প কমান্ডার সাইদুল বারীর নেতৃত্বে বিজিবির সদস্যরা বিএসএফকে বাধা দিলে তারা কাজ বন্ধ রাখেন। পরিস্থিতি শান্ত থাকলেও পরপর দুদিন বিএসএফের এমন ঘটনায় সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যা কারও জন্য স্বস্তির নয়।

অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, ‘বৃহস্পতিবার রাতে এবং শনিবার রাতে বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাদের কাজ বন্ধ করে দেন। এ বিষয়ে আমি বিএসএফের অধিনায়কের সঙ্গে কথা বলেছি। সীমান্ত এলাকা শান্ত আছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

গত বৃহস্পতিবার রাতে ধরঞ্জী ইউনিয়নের উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় বিজিবির হাটখোলা ক্যাম্পের আওতাধীন ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর পিলারের পাশে কাঁটাতারের বেড়া দিতে এসে বিজিবির বাধার মুখে পড়ে ফিরে যায় বিএসএফ। শনিবার রাতে আবারও কাঁটাতারের বেড়া দিতে বাধার মুখে পড়ে ফিরে যায়।

বিজিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গেলে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের সঙ্গে বৈঠকের পর স্বাক্ষরিত কাগজের মাধ্যমে কাঁটাতারের বেড়া দেওয়া যায়। সেইসঙ্গে সীমানা পিলার থেকে দূরত্ব বজায় রাখতে হয়। এক্ষেত্রে বারবার সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিতে আসে বিএসএফ। তারা নির্ধারিত সীমানার বাইরে এসে কাঁটাতারের বেড়া দিতে চাচ্ছে। কারণ পরে দাবি করতে পারে বাংলাদেশের ভেতরে ভারতের জমি এবং তা ফেরত দিতে হবে।

/এএম/
সম্পর্কিত
ছুটির দিন কাজে দ্বিগুণ বেতন, বসকে ঠাট্টার সুযোগ: জেন-জি উদ্যোক্তার অভিনব কৌশল
যে অঞ্চলের নারীদের কাছে ‘সবুজ শাড়ি’ শক্তির প্রতীক
ফ্লাইদুবাইয়ের ঘটনায় ফিরে এলো বিমানবালা নিরজা ভানোটের স্মৃতি
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি