চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৫, ১২:৩৩ আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১৩:২৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাবিল (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। 

আহত হাবিল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোল্লাটোলা গ্রামের বেলালের ছেলে। চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ কাউসার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে বিএসএফের গুলিতে আহত একজন হাসপাতালে এসেছিলেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেকে) রেফার্ড করা হয়েছে। হাবিলের বুকের এক অংশে গুলি লেগেছে বলে জানান তিনি।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস বলেন, ‘শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে (হাবিল) এখানে নিয়ে আসা হয়। আসার সময় শরীরের ডান পাশে পিঠে ব্যান্ডেজ করা ছিল। বর্তমানে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে। অস্ত্রপ্রচার করে গুলি বের করার প্রস্তুতি চলছে।’

স্থানীয়দের বরাতে শাহবাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য কাসেদ আলী বলেন, ‘শনিবার ভোররাতে গমক্ষেতে পানি দিতে যান হাবিল। এই সময় তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি ছুড়লে আহত হন।’

তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বিজিবি ও জনপ্রতিনিধিরা সীমান্তে সন্ধ্যা ৬টার পর না যাওয়ার নির্দেশনা দিয়েছে। এমতাবস্থায় ওই সময়ে তার সেখানে যাওয়া অগ্রহণযোগ্য।’

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে ৬-৭ জন মাদক কারবারি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় গুলির শব্দ পাওয়া যায়। তবে কেউ আহত হয়েছে কিনা আমার জানা নেই।’

/কেএইচটি/
সম্পর্কিত
রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ১২ পুলিশ সদস্য আহত
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
মসজিদের পাশের কক্ষে ইমামের লাশ, একই কক্ষে আহত বন্ধু
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি