১০ টাকা কেজির চাল নিতে গুনতে হচ্ছে ৫০০ টাকা

নীলফামারী প্রতিনিধি
১৩ আগস্ট ২০২২, ১২:০১আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১২:০১

নীলফামারী সদর ও জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল প্রদানের কার্ড নবায়ন ও ডাটাবেজ তৈরি বাবদ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে জেলা সদরের টুপামারী ইউনিয়নের উপকারভোগীরা ক্ষোভ প্রকাশ করে এই অভিযোগ করেন। অপরদিকে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন শতাধিক উপকারভোগী। 

তাদের অভিযোগ, উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের এক হাজার ১৮ জনের ১০ টাকা কেজি চালে কার্ড নবায়ন ও ডাটাবেজের কাজ শুরু হয় বৃহস্পতিবার। একইদিন নিবন্ধনের জন্য উপকারভোগীরা ইউনিয়ন পরিষদে এলে পরিষদের উদ্যোক্তা মৃনাল চন্দ্র রায় সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যদের কাছে পাঠিয়ে দেন। তখন ইউপি সদস্যরা প্রত্যেকের কাছে ৫০০ টাকা করে দাবি করেন। ইউপি চেয়ারম্যানের নির্দেশে ওই পরিমাণ টাকা নেওয়া হচ্ছে বলে জানান ইউপি সদস্যরা।

ডাউয়াবাড়ি ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের উপকারভোগী জাহিদা বেগম বলেন, ‘আমাদের চেয়ারম্যান সাইফুল ইসলামের নির্দেশে নিবন্ধনের জন্য ৫০০ টাকা করে চেয়েছেন। আমাদের ওয়ার্ডের কাল্টু মেম্বার সাফ জানিয়ে দিয়েছেন, ৪৯৯ টাকা দিলেও নিবন্ধন করা হবে না।’ একই অভিযোগ করেন আট নম্বর ওয়ার্ডের মনোয়ারা বেগম। 

তবে ডাউয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল মুকুল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি মানুষকে টাকা দেই। আমি মানুষের টাকা নেবো কেন?’

এ বিষয়ে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি। টাকা নেওয়ার কোনও নিয়ম নেই। ডাটাবেজ তৈরি হবে বিনামূল্যে, সরকারি খরচে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জেলা সদরের টুপামারী ইউনিয়নে গত বৃহস্পতিবার সকাল থেকে দুই হাজার ২৮৫টি কার্ডের নবায়ন ও ডাটাবেজের কাজ শুরু হয়। ওই কাজের জন্য উপকারভোগীদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। বিনামূল্যের কাজে টাকা আদায়ে বিক্ষুদ্ধ লোকজনের তোপের মুখে দুপুরে কাজ বন্ধ করে চলে যান উদ্যোক্তা ও ইউপি সদস্যরা।

ওই ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের উপকারভোগী মিনু বেগম ও মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে ইউনিয়ন পরিষদে নিবন্ধনের জন্য যাই। সেখানে গিয়ে দেখি ১০০ টাকা করে আদায় করা হচ্ছে। আমরা গরিব মানুষ, টাকা পাবো কোথায়? পরে জানতে পারি ওই কাজ বিনামূলে করার কথা।’

টুপামারী ইউনিয়নের চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির বলেন, ‘আমি উপজেলা পরিষদে একটি মিটিংয়ে ছিলাম, পরে ঘটনা শুনেছি। বিনামূলে সেবা প্রদান করা হচ্ছিল, কোনও টাকা আদায় করা হয়নি। এসব অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট।’ 

তিনি আরও বলেন, ‘পরিষদে কয়েকজন উদ্যোক্তা কর্মরত আছেন। তারা কোনও বেতন-ভাতা ইউনিয়ন পরিষদ থেকে পান না। এক্ষেত্রে তারা সামান্য কিছু নিলেও নিতে পারেন। বিষয়টি আমি খতিয়ে দেখবো।’

সদর উপজেলার ইউএনও জেসমিন আক্তার বলেন, ‘এ বিষয়ে লিখিত কোনও অভিযোগ পাইনি। কারও বিরুদ্ধে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
স্বাস্থ্যঝুঁকির পরেও যে কারণে সস্তা প্যাকেটজাত খাবারে নির্ভরশীল ভারত
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সর্বশেষ খবর
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি