পীরগঞ্জে ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৮ আগস্ট ২০২২, ১৭:৫৭ আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৭:৫৭

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি একই সময়ে একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

রবিবার (২৮ আগস্ট) পীরগঞ্জ পৌর এলাকার পূর্ব ও পশ্চিম চৌরাস্তা এবং মুন্সিপাড়া মাইক্রোবাস স্ট্যান্ডসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। সকালে এ আদেশ জারি করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজির।

ইউএনও বলেন, ‘পীরগঞ্জ উপজেলায় একই স্থানে ও একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি কর্মসূচি পালনে অনড় অবস্থানে রয়েছে। উভয় দলের কর্মসূচি অব্যাহত থাকলে পীরগঞ্জ পৌর এলাকার বিভিন্ন মোড়ে যান চলাচলে বিঘ্নসহ গাড়ি ভাঙচুর, ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ক্ষতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের নিরাপত্তার স্বার্থে পীরগঞ্জ পৌর এলাকার পূর্ব চৌরাস্তা, পশ্চিম চৌরাস্তা ও মুন্সিপাড়া মাইক্রোবাস স্ট্যান্ডসহ আশপাশের এলাকায় রবিবার (২৮ আগস্ট) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।’ 

তিনি বলেন, ‘এ সময়ে এসব এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিটিং-মিছিল, লোকসমাগম, চার বা ততধিক ব্যক্তির একত্রে চলাচল ও আইনশৃঙ্খলা পরিপন্থী সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খাঁনের কী কথা হলো?
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম