পু‌ড়ি‌য়ে ফেলা হ‌লো তিন বস্তা শিশুখাদ্য

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি 
২৯ আগস্ট ২০২২, ২২:৪৯আপডেট : ২৯ আগস্ট ২০২২, ২২:৪৯

কু‌ড়িগ্রামে মোড়‌কের গা‌য়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তা‌রিখ উ‌ল্লেখ না থাকায় দোকা‌নি‌কে জরিমানার পাশাপা‌শি তিন বস্তা শিশুখাদ্য পু‌ড়ি‌য়ে ফেলেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

সোমবার দুপুরে (২৯ আগস্ট) উলিপুর উপজেলা শহ‌রের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নি‌শ্চিত ক‌রেছেন।

অ‌ভিযান সূত্র জানায়, মোড়‌কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, খুচরা মূল্য ইত্যাদি ছাড়াই শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে উলিপুর বাজারের আশা কনফেকশনারির মালিক সেলিম মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপা‌শি তিন বস্তা শিশুখাদ্য জব্দ ক‌রে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়া ২৯ জাতের চালের বস্তা ২৮ জাতের বলে বিক্রি করার অভি‌যো‌গে একই বাজারের মানিক স্টোরের ম্যানেজার মোন্নাফ আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃ‌ত্বে অ‌ভিযা‌নে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুকিত বিন লিয়াকত, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জয়নুল আবেদীন এবং উলিপুর থানা পুলিশ অংশ নেন।

/এএম/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম