বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নবজাতকসহ নিহত ৩

রংপুর প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২২, ১১:১৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১২:১৮

রংপুরের তারাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নবজাতসহ তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই জন। 

রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে রংপুর-দিনাজপুর সড়কের খারুভাজ সেতু সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নীলফামারীর রশিদুলের তিন দিনের সন্তান, ডোমার উপজেলার নাসির উদ্দিনের ছেলে অ্যাম্বুলেন্সচালক আল-আমিন ও জাহানুর রহমানের ছেলে রফিকুল ইসলাম। আহত দুই জনের পরিচয় জানা যায়নি। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে জন্ম নেওয়া শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ায় নীলফামারী থেকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে রংপুর মেডিক্যালে আনা হচ্ছিল। সকাল ৮টার দিকে তারাগঞ্জ উপজেলার খারুভাজ সেতুর কাছে পৌঁছালে রংপুর থেকে পঞ্চগড়গামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যালে নিয়ে যান। সেখানে শিশুসহ তিন জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাফিউল জানান, হাসপাতালে আনার পথেই তিন জনের মৃত্যু হয়েছে। দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি থানায় নেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী