নৌকাডুবিতে মৃতদের পরিবার পেলো আরও ৫৫ হাজার টাকা করে

পঞ্চগড় প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:১১আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:১১

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়ার ঘাটে নৌকাডুবির ঘটনায় মৃতদের পরিবারকে আর ৫৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক সমাবেশে ক্ষতিগ্রস্তদের হাতে টাকা তুলে দেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

জানা গেছে, এই টাকা মধ্যে প্রতি পরিবারকে ৫০ হাজার টাকা করে দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এ ছাড়া মন্ত্রণালয়টির পক্ষ থেকে শুকনো খাবারের প্যাকেটও দেওয়া হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে প্রতি পরিবারকে পাঁচ হাজার করে টাকা দেওয়া হয়েছে। এদিকে, দুর্ঘটনার পরপরই ক্ষতিগ্রস্তদের স্বজনদের জেলা প্রশাসনের উদ্যোগে ২০ হাজার, ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ২৫ হাজার, রেলমন্ত্রীর ব্যক্তিগত ফান্ড থেকে আরও পাঁচ হাজার টাকা ও শাড়ি লুঙ্গি দেওয়া হয়। টাকা ও খাবার বিতরণ শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী নৌকাডুবির ঘটনাস্থল পরিদর্শন করেন সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করেন। 

উল্লেখ্য, গত রবিবার (২৫ সেপ্টেম্বর) করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও এক শিশুসহ তিন জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

আরও পড়ুন:

বিয়ের দেড় মাসেই হিমালয়-বন্যার চির বিচ্ছেদ

একসঙ্গে এত লাশ কখনও দেখেনি মাড়েয়া গ্রামের মানুষ

ঘরে ১০ মাস বয়সী সন্তান, আঙিনায় স্বামীর লাশ

নৌকাডুবির দায় কার?

করতোয়ার পাড় থেকে শ্মশান ঘাট, লাশ আর লাশ

‘মায়ের পর বাবাও ফিরলেন, তবে লাশ হয়ে’

যে কারণে করতোয়ায় ভয়াবহ নৌকাডুবি

অতিরিক্ত যাত্রী ওঠায় নৌকাডুবি: তদন্ত কমিটির প্রধান

/এফআর/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
যমুনায় ঝড়ে নৌকা ডুবে নারীশ্রমিক নিখোঁজ, ১০ জনকে উদ্ধার
সুন্দরবনে নৌকাডুবি, ৫ দিন ধরে নিখোঁজ চার মৌয়াল
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী