প্রশ্ন বাণিজ্যমন্ত্রীর

৫ হাজার মেট্রিক টন ইলিশ রফতানি নিয়ে এত কথা কেন?

রংপুর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০০ আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৫

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা উপলক্ষে টোকেন হিসেবে মাত্র ৫ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রফতানি করা হচ্ছে। এতে আমাদের দেশের বাজারে ইলিশ মাছের দামে কোনও প্রভাব পড়বে না।

তিনি আরও বলেন, আমাদের দেশে বছরে ৬ লাখ মেট্রিক টন ইলিশ মাছ উৎপাদন হয়। সেখানে ৫ হাজার মেট্রিক টন মাছ রফতানি করা নিয়ে এত কথা কেন? দুর্গাপূজার জন্য পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছে, আমরা টোকেন হিসেবে তা রফতানি করবো। আর পুরো বিষয়টি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই করা হয়েছে বলে জানান তিনি।

আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রংপুর নগরীর সেন্ট্রাল রোডে নিজের বাসভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, এবার ডিম, আলু ও দেশি পেঁয়াজের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। বেশি দামে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন বলেন, কিছু কিছু পণ্যের ঘাটতি আছে। সেটা মেটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এত বড় দেশ, নিত্য প্রয়োজনীয় জিনিসের ঘাটতি তো আছেই। মুক্তবাজার অর্থনীতিতে সবসময় যে চাপে রাখা যায় এমনটা নয়। তবে সাপ্লাই চেইনটা ঠিক রাখার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে জন্য চেষ্টা করা হচ্ছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সামুদ্রিকের পাশাপাশি মিঠাপানির মাছ রফতানির লক্ষ্য সরকারের
উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮১
ল্যান্ডিংয়ের সময় ইন্ডিগোর উড়োজাহাজে টেক-অফ দুর্ঘটনা
সর্বশেষ খবর
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি