বাস টার্মিনালে জুয়ার আসর, ১৩ মোটরশ্রমিক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৩, ১৭:৫৭আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১৮:০১

কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জুয়া খেলার অভিযোগে ১৩ মোটরশ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- উলিপুর উপজেলার রামদাস ধনীরাম গ্রামের মঞ্জু (৩৮), দুর্গাপুর মন্ডলপাড়ার মকবুল হোসেন (৪২), কুড়িগ্রাম সদরের শান্তিনগর গ্রামের রাসেল মিয়া (৩২), পলাশবাড়ি কবিরাজপাড়ার রানু আহমেদ (৩৫), পলাশবাড়ি পাঠানপাড়ার শামসুল হক (৪০), কালে প্রফেসরপাড়ার মঞ্জু মিয়া (৩২), পলাশবাড়ি মন্ডলপাড়ার আরিফুল ইসলাম (৩৪), কাঁঠালবাড়ীর আলম মিয়া (৪৫), হিঙ্গনরায় সয়ানিপাড়ার আকবর আলী (৪৬), ডাকবাংলাপাড়ার মো. মজনু মিয়া (৩৯), পলাশবাড়ি মন্ডলপাড়ার মঞ্জু মিয়া (২৯), পাটেশ্বরী কাজীপাড়ার আব্দুল জলিল (৩৫) ও স্টেশনপাড়ার আব্দুল রশিদ (৩০)। এরা সবাই মোটরশ্রমিক। বাস টার্মিনালের ভেতর জুয়া খেলারত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

ওসি মাসুদুর রহমান বলেন, ‘গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের