ভারতে পাচারের সময় ৫ স্বর্ণের বারসহ যুবক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৪, ০৮:৫৯আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৮:৫৯

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত পথে ভারতে পাচারের সময় পাঁচ স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। সোমবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার বিদ্যাবাগীশ সীমান্ত থেকে ওই যুবক‌কে আটক করা হয়।

আটক যুবকের নাম শহিদুল ইসলাম (৫২)। তিনি উপজেলার অনন্তপুর গ্রামের সফর উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দি‌য়ে থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

গংগারহাট বিজিবির হাবিলদার আব্দুল মালেক জানান, সোমবার সকালে উপজেলার গংগাহাট বিওপি ক‌্যাম্প থেকে উত্তর দি‌কে সদর ইউনিয়নের বিদ্যাবাগীশ সীমান্তে আন্তর্জাতিক পিলার ৯৩৭ এর পাশ দিয়ে মোটরসাই‌কেলযো‌গে যাওয়ার সময় শ‌হিদুল‌কে আটক করা হয়। প‌রে তা‌কে তল্লাশি ক‌রে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের বার ভার‌তে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নি‌য়ে যাওয়া হচ্ছিল।

বি‌জি‌বি জানায়, উদ্ধার স্বর্ণের ওজন প্রায় ৪৮ ভরি। যার আনুমানিক মূল্য প্রায় ৬৬ লাখ ৭৭ হাজার টাকা। আটক শ‌হিদু‌লের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দি‌য়ে থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে। 

ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান বলেন, মামলা হয়ে‌ছে। উদ্ধার স্বর্ণ ট্রেজারিতে জমার উদ্দেশ্যে আদালতে পাঠা‌নো হ‌য়ে‌ছে। আসামিকে মঙ্গলবার আদালতে পাঠা‌নো হবে।

/এফআর/
সম্পর্কিত
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম