ইউপি চেয়ারম্যান গ্রেফতার, থানায় বিক্ষোভ করায় ৪ সমর্থক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৫, ১৬:২৪ আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৬:২৪

মারধরের ঘটনায় দায়ের করা মামলায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) ভোররাতে একটি মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়। এদিকে তাকে গ্রেফতারের পর তার সমর্থকরা থানায় বিক্ষোভ শুরু করেন। এ সময় ৪ জনকে আটক করে পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, বাদী মমতাজ আলী তার মোটরসাইকেলে করে রানীশংকৈল বাজারে যাওয়ার পথে বারঘরিয়া বাজার এলাকায় একদল সন্ত্রাসী কর্তৃক পথরোধ, মারধর, এবং ছিনতাইয়ের শিকার হন।

মামলার এজাহারে মতিউর রহমান মতি ছাড়াও আরো ১১-১২ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়, যার মধ্যে হত্যাচেষ্টা, লুটপাট ও ভয়ভীতির কথাও উল্লেখ রয়েছে।

মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চেয়ারম্যান মতিউর রহমান মতিকে গ্রেফতার করে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা থানায় এসে বিক্ষোভ শুরু করেন এবং থানার সামনেই অবস্থান নেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং চার জনকে আটক করে।

/কেএইচটি/
সম্পর্কিত
বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, বললেন ‘আ.লীগের নেতাকর্মীরাই করেছে’
রামপুরায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার
দুই মহাসড়কে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক