জাফর ইকবালের ওপর হামলার দিন সকাল থেকেই শাবি ক্যাম্পাসে ছিল ফয়জুল (ভিডিও)

জাহিদ হাসান, শাবি
০৮ মার্চ ২০১৮, ১২:৩৬আপডেট : ০৯ মার্চ ২০১৮, ০৮:৪০



জাফর ইকবালের ওপর হামলার দিন সকাল থেকেই শাবি ক্যাম্পাসে ছিল ফয়জুল মঞ্চে দাঁড়িয়ে পেছন থেকে ছুরিকাঘাত করার আগে ওই দিন সকাল থেকেই অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে অনুসরণ করছিল হামলাকারী ফয়জুল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে চেতনা-৭১ ভাস্কর্যের কাছে লাগানো সিসিটিভির ফুটেজে তার গতিবিধি ধরা পড়েছে। ফুটেজে তাকে চেতনা ৭১-এর পাশের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে চলে যেতে দেখা যায়।

বাংলা ট্রিবিউনের বিশ্লেষণে আরও জানা যায়, সকাল ৯টা ৫২ মিনিটে (ক্যামেরার টাইম) ফয়জুল বাইসাইকেল চালিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের রাস্তা থেকে ইউনিভার্সিটি সেন্টারের দিকে যায়। এর ঠিক আগে সকাল ৯টা ৫০ মিনিটে (ক্যামেরার টাইম) অধ্যাপক জাফর ইকবাল ‘চেতনা-৭১’ অতিক্রম করে ইউনিভার্সিটি সেন্টারের দিকে আসেন। এ সময় তার সঙ্গে ইলেকট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক জিবেস কান্তি সাহা, একই বিভাগের শিক্ষক রিতেশ্বর তালুকদার, দুজন পুলিশ এবং পুলিশের একটি গাড়ি যাচ্ছিল।

এদিন সকালে শাবির কেন্দ্রীয় মিলনায়তনে ইইই বিভাগের এক অনুষ্ঠান হচ্ছিল। এ সময় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল পায়ে হেঁটে এম এ ওয়াজেদ মিয়া (আইআইসিটি) ভবন থেকে গ্রন্থাগার ভবন ও ইউনিভার্সিটি সেন্টারের সামনে দিয়ে কেন্দ্রীয় মিলনায়তনের দিকে যাচ্ছিলেন বলে বাংলা ট্রিবিউনকে জানান তার সঙ্গে থাকা শিক্ষকরা। আর সেটা ক্যাম্পাসের সিসিটিভি ক্যামেরার ফুটেজেও দেখা যাচ্ছে।

ইইই বিভাগের শিক্ষক জিবেস কান্তি সাহা এবং রিতেশ্বর তালুকদার বাংলা ট্রিবিউনকে আরও জানান, আনুমানিক সকাল ১০টার দিকে তারা ইইই বিভাগের এক অনুষ্ঠানে অধ্যাপক জাফর ইকবালের সঙ্গে কেন্দ্রীয় মিলনায়তনে যান। তারপর অনুষ্ঠান শেষে দুপুর ২টা-সোয়া ২টার দিকে একাডেমিক বিল্ডিং বি (ইউনিভার্সিটি সেন্টারের সামনে)-এর পাশের টংয়ে (খাবারের দোকান) স্যারের সঙ্গে চা পান করেন। পরবর্তীতে বিকাল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে মুক্তমঞ্চের অনুষ্ঠানে আসেন। হামলার ঘটনাস্থল মুক্তমঞ্চটি ‘চেতনা-৭১’ থেকে  মিনিট খানেকের পায়ে হাঁটার রাস্তা, দূরত্ব প্রায় ১৫০ মিটার।

উল্লেখ্য, গত শনিবার (৩ মার্চ) বিকাল ৫টা ৪০ মিনিটে শাবি ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ড. জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুর রহমান ওরফে ফয়জুল। ঘটনাস্থলেই শিক্ষার্থীরা তাকে ধরে গণপিটুনি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়। এদিকে আহত ড. জাফর ইকবালকে প্রথমে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে রাতেই জাফর ইকবালকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) নিয়ে আসা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

আরও পড়ুন- 

‘ড. জাফর ইকবাল শঙ্কামুক্ত’

জাফর ইকবালের চিকিৎসায় বোর্ড গঠন

শাবিতে ড. জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত

জাফর ইকবালকে দেখতে শিক্ষামন্ত্রী হাসপাতালে

জাফর ইকবালের ওপর হামলাকারীকে র‌্যাবে হস্তান্তর

জাফর ইকবালের পেছনেই দাঁড়িয়েছিল হামলাকারী যুবক

হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করতে সিলেট যাচ্ছে সিটিটিসি

অস্থিতিশীলতার ইঙ্গিত বলছে আ. লীগ, বিএনপি’র দাবি চক্রান্ত

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

জাফর ইকবালের ওপর হামলাকারীদের গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাফর ইকবালকে হত্যার টার্গেটে রাখা হয়েছিল সবসময়: গণজাগরণ মঞ্চ

‘নিরাপত্তার মধ্যে তাৎক্ষণিক সুযোগ পেয়ে জাফর ইকবালের ওপর হামলা করা হয়’

হামলাকারীর বাড়িতে অভিযান শেষ: মামা আটক, বইপত্র-ল্যাপটপ-সিডি জব্দ

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় জাফর ইকবালের ওপর হামলা

ফয়জুলের পরিবার দিরাই থেকে সিলেটে আসে ১৫ বছর আগে

‘জাফর ইকবাল ইসলামের শত্রু, তাই তাকে মেরেছি’

মুক্তমনা মানুষদের রাষ্ট্রীয় সুরক্ষার দাবি ঢাবির বর্তমান ও সাবেক ভিসির

‘হামলাকারী ফয়জুল মিশতো না কারও সঙ্গে’

জাফর ইকবালকে সিএমএইচ-এ ভর্তি



 

/এফএস/ চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের