সিলেটে ঘরে-বাইরে পানি, এসএসসি পরীক্ষা পেছানোর দাবি

সিলেট প্রতিনিধি
১৬ জুন ২০২২, ২১:৪৭আপডেট : ১৬ জুন ২০২২, ২২:৩৩

টানা বৃষ্টি ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নিম্নাঞ্চলে দ্বিতীয় দফায় বন্যা দেখা দিয়েছে। বন্যায় জেলার অধিকাংশ স্কুল-কলেজ পানিতে ডুবে গেছে। ইতোমধ্যে সুরমা, পিয়াইন ও কুশিয়ারাসহ জেলার সব নদীর পানি বেড়েছে।

এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় শঙ্কার মধ্যে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা। সিলেটে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবারের অনুষ্ঠিতব্য পরীক্ষা আরও এক মাস পেছানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। 

এ বিষয়ে সিলেটের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার বলেন, বৃহস্পতিবার থেকে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিষয়টি আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি। সিদ্ধান্ত আসার পর বিস্তারিত জানা যাবে। 

সিলেটে ঘরে-বাইরে পানি, এসএসসি পরীক্ষা পেছানোর দাবি সিলেটের কোম্পানীগঞ্জের এসএসসি পরীক্ষার্থী আবু রায়হান বলেন, বন্যায় আমরা খুবই কষ্টে আছি। চারদিকে পানি আর পানি। পড়াশোনা করা সম্ভব হচ্ছে না। বন্যা পরিস্থিতিতে আমাদের দ্বারা পরীক্ষায় বসা সম্ভব না। তাই পরীক্ষার তারিখ পেছানোর দাবি জানাই। অন্যথায় আমাদের মারাত্মক ক্ষতিতে পড়তে হবে।

এদিকে, নদীর পানি উপচে সিলেট সদর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার ও জৈন্তাপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। হু হু করে পানি বাড়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। পানিতে নিম্নাঞ্চলের বাড়িঘর, ব্যবসায় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান ডুবে গেছে। 

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করায় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে আত্মীয়দের বাড়ি ও বিভিন্ন আবাসিক হোটেলে আশ্রয় নিয়েছেন।     

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
নেপালে বন্যায় পাহাড়ই যেভাবে বাঁচালো শত শত প্রাণ
নেপালে নতুন হ্রদ নিয়ে কেন ফের বন্যার ভয়?
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৭০
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৭০
শাহজালালের থার্ড টার্মিনাল চালু হতে আর কতটা পথ বাকি
শাহজালালের থার্ড টার্মিনাল চালু হতে আর কতটা পথ বাকি
সংকটের মধ্যেই নরওয়ের নতুন রাজা হ্যাকন অষ্টম
সংকটের মধ্যেই নরওয়ের নতুন রাজা হ্যাকন অষ্টম
এবার জেল থেকে নোরাকে সুকেশের চিঠি, উঠে এলো জ্যাকুলিনের প্রসঙ্গও
এবার জেল থেকে নোরাকে সুকেশের চিঠি, উঠে এলো জ্যাকুলিনের প্রসঙ্গও
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা