পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ট্রাকচাপায় নিহত

সিলেট প্রতিনিধি
২০ অক্টোবর ২০২২, ১৬:৫৬ আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৬:৫৬

সিলেটের ওসমানীনগরে ট্রাকচাপায় নূর মিয়া (৫০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কসেরতল নামক স্থানে ঘটনাটি ঘটে। 
ঘটনার পরপরই স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখেন। নিহত নূর মিয়া উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাক্ষ্মণগ্রামের বাসিন্দা। এই ঘটনায় পুলিশ ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অ্যাকশনে নামে শেরপুর হাইওয়ে পুলিশ। এই সময় নুর মিয়ার অটোরিকশাটিকে ধাওয়া দেয় পুলিশ। এতে পালাতে গিয়ে ট্রাকচাপায় ঘটনাস্থলে নুর মিয়া মারা যান। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশ সদস্যদের অবরুদ্ধ ও এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের লোক উপস্থিত হয়ে বিচারের আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান পীর মো. মজনু মিয়া বলেন, হাইওয়ে পুলিশের ধাওয়ায় দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি, সাধারণ মানুষ চরম ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে রেখেছেন। তাদের বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল দেব বলেন, পুলিশ অটোরিকশাটিকে ধাওয়া করেনি। দুর্ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশের গাড়ি অনেক দূরে ছিল। সম্ভবত পুলিশের গাড়ি দেখে ভয়ে চালক ট্রাকের সামনে পড়ে গেছে। কারণ, প্রায়ই দেখা যায়, হাইওয়ে পুলিশের গাড়ি দেখলেই অটোরিকশার চালকরা ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

ওসমানীনগর থানার ওসি এস এম মাইন উদ্দিন বলেন, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
একসঙ্গে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা