সিলেটে ১৫ জন নিহতের ঘটনায় পিকআপচালকের আত্মসমর্পণ

সিলেট প্রতিনিধি
১৩ জুন ২০২৩, ২২:৩২ আপডেট : ১৩ জুন ২০২৩, ২২:৩২

সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে বালুবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় পিকআপচালক আব্দুর রহিম (৩৩) আদালতে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (১৩ জুন)  দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (দ্বিতীয়) আদালতে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা।

আব্দুর রহিম সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাজিতপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে। দুর্ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি। এ ঘটনায় ইতোমধ্যে ট্রাকচালককে গ্রেফতার করেছিল র‌্যাব।

ওসি শামসুদ্দোহা বলেন, ‘ঘটনার পর থেকে আব্দুর রহিমকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছিল পুলিশ। এরই মধ্যে সোমবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।’ 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৭ জুন সিলেট মহানগর থেকে পিকআপভ্যানে করে অন্তত ৩০ জন নির্মাণশ্রমিক (নারী-পুরুষ) ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাচ্ছিলেন। ওই দিন ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুরে পৌঁছালে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী বালুবাহী ট্রাকের সঙ্গে শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ১১ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চার জনের মৃত্যু হয়। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় সুনামগঞ্জের দিরাইয়ের ভাটিপাড়ার বাসিন্দা ইজাজুল ইসলাম বাদী হয়ে পিকআপ ও ট্রাকচালককে আসামি করে মামলা করেন। ইজাজুলের বাবাও এই সড়ক দুর্ঘটনায় নিহত হন।

/এএম/
সম্পর্কিত
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ৩২ শিক্ষার্থী নিহত
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা