একসঙ্গে মারা যাওয়া ছাত্রলীগের ৪ কর্মীর লাশ হস্তান্তর

সিলেট প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৪, ১২:০২ আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১২:০২

সিলেটের জৈন্তাপুরে প্রাইভেটকার খাদে পড়ে নিহত চার তরুণের লাশ হস্তান্তর করেছে পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) ভোরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের লাশ হস্তান্তর করা হয়। তারা সবাই উপজেলা ছাত্রলীগে কর্মী।

এর আগে শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের ৪ নম্বর বাংলাবাজার রাংপানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রণদ্বীপ পালের ছেলে নেহাল পাল রিসব (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) ও নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫) ৷

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জৈন্তাপুর থেকে প্রাইভেটকার নিয়ে জাফলংয়ের উদ্দেশে রওনা হন উপজেলা ছাত্রলীগের চার কর্মী। ৪ নম্বর বাংলাবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে দুর্ঘটনার স্বীকার হন তারা। ঘটনাস্থলেই দুজন মারা যান। বাকি দুই জন সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।

জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, তারা তামাবিল স্থলবন্দর যাচ্ছিলেন। ৪নং বাংলা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি ব্রিজের নিচে খাদে পড়ে যায়।

জৈন্তাপুর থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, মারা যাওয়া যুবকদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

/এফআর/
সম্পর্কিত
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ৩২ শিক্ষার্থী নিহত
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা