পিকআপ-অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত

সিলেট প্রতিনিধি 
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৮ আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩০

সিলেটের দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়কে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার ভরাউট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় অটোরিকশাচালকসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩টার দিকে দুই জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন বিশ্বনাথ উপজেলার ইলিমপুর গ্রামের সোনা মিয়ার স্ত্রী নাজমা বেগম (১৮) ও একই উপজেলার বহ্নি গ্রামের ধনাই আলীর ছেলে মনসুর আলী।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) শফি আহমদ। তিনি জানান, আহতরা নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা ছিল গুরুতর। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযানে বন কর্মকর্তাদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তা আহত
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা