দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ কিশোরের

সিলেট প্রতিনিধি
১৭ জুলাই ২০২৪, ০৯:২৭ আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৯:২৭

সিলেটের জকিগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে জকিগঞ্জ-সিলেট সড়কের মানিকপুর ইউপির কালিগঞ্জ বাল্লাহ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার দিঘীরপার পূর্ব ইউনিয়নের দর্পনগর পূর্ব খরচটি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জাহাঙ্গীর হোসেন (১৬) ও একই ইউনিয়নের মানিকপুর গ্রামের এবাদুর রাহমানের ছেলে মারজান আহমদ (১৭)। এ ছাড়া আহত হয়েছেন কানাইঘাট উপজেলার দর্পনগর পশ্চিম গ্রামের আশিক আহমেদের ছেলে সৌরভ আহমদ (১৯) ও জকিগঞ্জের সুলতানপুর ইউপির সুলতানপুর গ্রামের ময়নুল ইসলামের ছেলে শুভ আহমদ (২২)। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, একটি মোটরসাইকেলে তিন কিশোর জকিগঞ্জ থেকে কানাইঘাটের দিকে যাচ্ছিল ও শুভ নামের আরেকজন মোটরসাইকেল নিয়ে বাল্লা গ্রামের রাস্তা থেকে মূল সড়কে উঠলে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। হতাহতদের স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা জাহাঙ্গীর ও মারজানকে মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছেন। আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

তিনি আরও জানান, শুভ নামের আরোহী মোটরসাইকেল নিয়ে গ্রামের রাস্তা থেকে মূল সড়কে ওঠেন। তখন কানাইঘাটগামী মোটরসাইকেলের ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি মোটরসাইকেল জব্দ করেছে।

/এফআর/
সম্পর্কিত
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
একসঙ্গে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা