দালালের মাধ্যমে ভারতে পালাতে গিয়ে গ্রেফতার ৪ ব্যক্তি

সিলেট প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২০ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২০

সিলেটের কানাইঘাটের সীমান্তবর্তী মিকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা দালালের মাধ্যমে ডোনা সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাদের গ্রেফতার করে বিজিবি।

ভারতে পালাতে গিয়ে সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দালাল সীমান্তবর্তী মিকিরপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে শাহিন আহমদের ঘরে রাত্রিযাপন করেন।

গ্রেফতাররা হলেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার চরকোচিয়া গ্রামের মান্নান মোল্লার ছেলে আজগর মোল্লা, একই এলাকার শেখ আক্তারের ছেলে মিজানুর রহমান, তার ভাই বজলার শেখ ও আব্দুর রহমানের ছেলে শাখাওয়াত কবির। পরে তাদের কানাইঘাট থানায় হস্তান্তর করে বিজিবি।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, কানাইঘাট মিকিরপাড়া গ্রামের দালাল শাহিন আহমদ নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তারা সিলেটে আসেন। ভারতে যাওয়ার জন্য তাকে ২৪ হাজার টাকা দেন।

কানাইঘাটের ডোনা বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাবিলদার শাহজাহান জানান, মিকিরপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ফরিদপুর জেলার ৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ এনে কানাইঘাট থানায় মামলা দায়ের করেছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘বিজিবি ফরিদপুর জেলার ৪ ব্যক্তিকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে ভারতে অনুপ্রবেশের মামলা দায়ের করেছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তের ১৮০০ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, খোলা হয়েছে কন্ট্রোল রুম
মূল্যবান ওষুধ কুরিয়ারে বিদেশে পাচার: চীনা নাগরিকসহ গ্রেফতার ৪
যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্ন ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা