জামিন পেয়েই ফের ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৪

মৌলভীবাজার প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৪, ১৪:২৫আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১৪:২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় এক মানবপাচারকারীর বাড়ি থেকে গত দুই দিন আগে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। পরে তাদেরকে থানায় হস্তান্তর করে মামলা করা হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে পুলিশ তাদেরকে আদালতে পাঠালে বিচারক দুই শিশু ও দুই নারীকে জামিন দেন। জামিন পাওয়ার পর রাতেই আবারও ভারতে যাওয়ার চেষ্টাকালে তাদেরকে আটক করেছে বিজিবি।

আটকের বিষয়টি নিশ্চিত করে ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল হোসেন জানান, গত ২৮ নভেম্বর দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক এলাকার মানবপাচারকারী ওয়াসকুরুনীর বাড়ি থেকে আট জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করে মামলা করা হয়।

তিনি আরও জানান, শুক্রবার সকালে ওই আট জনকে পুলিশ আদালতে পাঠায়। তাদেরকে আদালতে তোলার পর বিচারক ফুলি (৩৫), সাথী (২৫) ও দুই শিশুকে জামিন দেন। জামিন পেয়ে রাতেই তারা আবারও লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাদেরকে ফের আটক করে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, শনিবার দুপুরে আটকদের আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তের ওপারে আমরা কাউন্টার পার্টকেও দেখতে পাবো: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
সৌদি আরবে মানবপাচার ও নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১ 
সর্বশেষ খবর
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
মৌলভীবাজারে ‘নূরজাহান’ ব্র্যান্ডের পণ্য নকল করার মহোৎসব: ক্ষতির মুখে ব্যবসায়ী
মৌলভীবাজারে ‘নূরজাহান’ ব্র্যান্ডের পণ্য নকল করার মহোৎসব: ক্ষতির মুখে ব্যবসায়ী
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষে জড়ালেন বিএনপিপন্থি আইনজীবীরা, নেপথ্যে কী
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষে জড়ালেন বিএনপিপন্থি আইনজীবীরা, নেপথ্যে কী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি