‘প্রজন্মকে বৈশ্বিক নাগরিক বানাতে কারিকুলামের পরিবর্তন দরকার ছিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৩, ২০:৩৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ২০:৩৫

ইউল্যাব সিইটিএল পরিচালক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন, আমাদের এই শিক্ষাক্রম অনেক আগে শুরু করা দরকার ছিল। পৃথিবীব্যাপী কারিকুলাম যেভাবে এগিয়ে গেছে, আমরা তার কাছাকাছি কোথাও নেই। তাই আমাদের একটু বড় করে জাম্প দেওয়া লাগবে তাদের সঙ্গে মিলিয়ে চলতে।

তিনি আরও বলেন, এখন নতুন প্রজন্ম বৈশ্বিক নাগরিক হয়ে উঠছে এবং তাদের গড়ে উঠতে হবে। আর সবার সঙ্গে যখন লড়াই করতে হবে, তাদের উন্নত করতে হবে।

শনিবার (২৩ নভেম্বর) বিকালে বাংলা ট্রিবিউনের নিয়মিত এই আয়োজন বৈঠকিতে ‘শিক্ষাক্রম নিয়ে কেন এত অপপ্রচার-বিরোধিতা?’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, এখন নতুন কারিকুলাম প্রস্তুত করার পর প্রথম কাজ হবে কারিকুলামের সঙ্গে যুক্ত অংশীজনদের এই বিষয়ে দক্ষ করে তোলা। এ ক্ষেত্রে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার একটি সুন্দর পরিকল্পিত ব্যবস্থা তৈরিও করা হয়েছে। কিন্তু সমস্যা হলো আমাদের শিক্ষকদের আত্মস্থ করার মতো অবস্থা কতটুকু, তা নিয়ে ভাবা দরকার ছিল। এর পাশাপাশি নতুন শিক্ষাক্রম নিয়ে যে সমালোচনা আসতে পারে প্রস্তুতি হিসেবে আগের থেকেই এর প্রচারণার কমতি ছিল বলে আমার মনে হয়।

এটিএন নিউজের বার্তাপ্রধান প্রভাষ আমিনের সঞ্চালনায় বৈঠকিতে অতিথি হিসেবে ছিলেন কারিক্যুলাম বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম তারিক আহসান, বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার এস এম আব্বাস।

আরও পড়ুন:

‘নতুন শিক্ষাক্রম নিয়ে বিশেষজ্ঞ কেউ সমালোচনা করছে না’

‘নতুন শিক্ষাক্রম নিয়ে কেন এত অপপ্রচার-বিরোধিতা?’ বৈঠকি শুরু

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষক আজীবন অযোগ্য
শিক্ষা খাত পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার: মাহদী আমিন 
পরীক্ষায় বই দেখে লেখা ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি
সর্বশেষ খবর
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ