তালেবান প্রধান নিহতের দাবি যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২২ মে ২০১৬, ০৯:৫৪আপডেট : ২২ মে ২০১৬, ১৪:২৬
image

মোল্লাহ্ আখতার মনসুর আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় তালেবান প্রধান মোল্লা আখতার মনসুর নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। নিশ্চিত হওয়ার জন্য তারা অপেক্ষা করছেন বলে জানিয়েছেন। তবে তালেবানের পক্ষ থেকে ওই খবরকে নাকচ করা হয়েছে।
পেন্টাগন জানিয়েছে, শনিবার (২১ মে) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের নিকটবর্তী আহমাদ ওয়াল নামক স্থানে ওই হামলা চালানো হয়। এসময় এক সঙ্গী সহ একটি গাড়িতে ছিলেন আখতার মনসুর।
তবে তালেবান প্রধান নিহত হওয়ার খবর এখনও নিশ্চিত নয়। পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেছেন, ‘আমরা এখনও নিশ্চিত ফলাফলের অপেক্ষায় রয়েছি, আমাদের হাতে পরবর্তী তথ্য আসলে তা আমরা জানাতে পারব।’
মার্কিন পররাষ্ট্র দফতর থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমতিক্রমে ওই হামলা চালানো হয়। হামলার বিষয়ে পাকিস্তান এবং আফগানিস্তান কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।
এদিকে, এক তালেবান কমান্ডার তালেবান প্রধান নিহত হওয়ার খবরকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে তিনি বলেছেন, ‘আমরা ওই ভিত্তিহীন প্রতিবেদন সম্পর্কে জানতে পেরেছি। আর এমন প্রতিবেদন এবারই প্রথম প্রকাশিত হয়নি। আমি আপনাকে আমার কাছে থাকা তথ্য জানাতে চাই, মোল্লা আখতার মনসুর নিহত হননি।’  
উল্লেখ্য, ২০১৩ সালে পূর্ববর্তী তালেবান প্রধান মোল্লা মোহম্মদ ওমর নিহত হন। তবে তালেবানের পক্ষ থেকে তা গত বছর তাদের পরবর্তী নেতা বাছাই করার সময় নিশ্চিত করা হয়। ২০১৫ সালের জুলাইয়ে তালেবান প্রধানের দায়িত্বে অভিষিক্ত হন মোল্লা আখতার মনসুর।  

সূত্র: বিবিসি।

আরও পড়ুন: 

মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত শেখ হাসিনা

প্রায় সব অস্ত্রবাজকেই পাশে পাচ্ছেন ট্রাম্প!
দুই বছরের মধ্যে বন্ধ হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত!

/এসএ/

সম্পর্কিত
স্কুলের আশপাশে যে খাবার বিক্রি বন্ধ করলো ভারত
আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের হামলা
‘ভুয়া অর্ডারে’ কেনাকাটার নতুন নেশা
সর্বশেষ খবর
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
কাউন্সিলর একরাম হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি পেছালো
কাউন্সিলর একরাম হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি পেছালো
আসিয়ান কাপে এক-দুটি ম্যাচ জিততে চান বাংলাদেশ অধিনায়ক
আসিয়ান কাপে এক-দুটি ম্যাচ জিততে চান বাংলাদেশ অধিনায়ক
স্কুলের আশপাশে যে খাবার বিক্রি বন্ধ করলো ভারত
স্কুলের আশপাশে যে খাবার বিক্রি বন্ধ করলো ভারত
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়