এলাহাবাদের নাম পাল্টে ‘প্রয়াগরাজ’ করলো বিজেপি, বিরোধিতায় কংগ্রেস

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০১৮, ১৫:১১আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৫:১৭
image

ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ শহরের নাম পাল্টে পূর্ব নাম ‘প্রয়াগরাজ’ করার প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) উত্তর প্রদেশ সরকার প্রস্তাবটি অনুমোদন করে।

এলাহাবাদের নাম ফলক
শনিবার (১৩ অক্টোবর) উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এলাহাবাদ সফরে গিয়ে ঘোষণা দেন, শহরটির নাম পাল্টানোর একটি প্রস্তাব আছে। শিগগিরই এলাহাবাদ শহরের নাম বদল করা হবে। এমনকি এ বিষয়ে তিনি রাজ্যপালের অনুমোদনও পেয়েছেন বলে দাবি করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার প্রস্তাবটি অনুমোদন করে রাজ্যের মন্ত্রিপরিষদ। এদিন ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং বলেন, ‘আজ থেকে এলাহাবাদকে ডাকা হবে প্রয়াগরাজ নামে’।

উত্তর প্রদেশ সরকারের এ ধরনের সিদ্ধান্তের বিরোধিতায় আওয়াজ তুলেছে কংগ্রেস। রবিবার (১৪ অক্টোবর) কংগ্রেসের তরফে আশঙ্কা জানানো হয় যে, নাম বদল হলে এলাহাবাদের ইতিহাসের ওপর প্রভাব পড়বে। স্বাধীনতার সময় থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এলাহাবাদ। সেই ঐতিহ্যের কথা মাথায় রেখেই নাম বদলের বিরোধিতা জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। এ প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র ওঙ্কার সিং বলেন যে, যদি সরকার একান্তই চায় নামবদল, তবে আলাদা শহর গড়ে তার নাম প্রয়াগরাজ করা হোক। কিন্তু এলাহাবাদের নাম বদল করা উচিত নয় বলেই মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে ওঙ্কার সিং আরও বলেন যে,  গান্ধীর যুগ ও স্বাধীনতার সময় থেকেই এলাহাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৮৮৮, ১৮৯৩ ও ১৯১০ সালে সেখানে মহা অধিবেশন হয়েছে, যা স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে উল্লেখযোগ্য। এ শহর থেকেই দেশ তার প্রথম প্রধানমন্ত্রী পেয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, যে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় তার পরিচিতি হারাবে যদি নাম বদলে প্রয়াগরাজ বিশ্ববিদ্যালয় করা হয়।

অন্যদিকে, সে রাজ্যের বিজেপি মুখপাত্র মনোজ মিশ্রদাবি করেন, ‘রাজ্যের মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে বিচার করেই এই ঘোষণা দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, এলাহাবাদের পুরনো নাম প্রয়াগ। ১৬০০ শতকে মুঘল সম্রাট আকবরের আমলে সেই নাম পরিবর্তন হয়। ওই সময় গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলের কাছে একটি দুর্গ তৈরি করেন আকবর। ওই দুর্গ ও তার আশেপাশের অঞ্চলকে তিনি নাম দেন 'ইল্লাহবাদ।' তার নাতি সম্রাট শাহজাহান গোটা শহরের নামকরণ করেন এলাহাবাদ। তবে গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলের কাছে যেখানে কুম্ভমেলা হয়, সেই এলাকার নাম প্রয়াগই থেকে যায়।

/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মামলা প্রত্যাহার না করলে মঙ্গলবার থেকে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির
ভাঙা হাড়ের চিকিৎসায় হাসপাতালে ভর্তি, হৃদযন্ত্রের অস্ত্রোপচারে নারীর মৃত্যু
সর্বশেষ খবর
বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: অর্থমন্ত্রী
বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: অর্থমন্ত্রী
টিভিতে আজকের খেলা (২৮ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ জুলাই, ২০২৬)
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনায় দায়ীদের বিচারের দাবি
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনায় দায়ীদের বিচারের দাবি
পালিয়ে যাব না বলে পালিয়েছে, আসি বললেও আর আসবে না: হাসনাত
পালিয়ে যাব না বলে পালিয়েছে, আসি বললেও আর আসবে না: হাসনাত
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি