জি-সেভেন সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০২০, ২৩:১৮আপডেট : ০৩ জুন ২০২০, ২৩:১৮

শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেন এর পরবর্তী সম্মেলনে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন ওই আমন্ত্রণ গ্রহণ করেছেন মোদি। গত মঙ্গলবার সন্ধ্যায় মোদির সঙ্গে টেলিফোন আলাপে ওই আমন্ত্রণ জানান ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জি-সেভেন সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্টের অবকাশ কেন্দ্র ক্যাম্প ডেভিডে জুন মাসের শেষ নাগাদ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জি সেভেণ গ্রুপের শীর্ষ সম্মেলন। গত রবিবার তা স্থগিতের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। ওই সময়ে গ্রুপটি সম্প্রসারণে নিজের আগ্রহের কথা জানিয়ে তিনি পরবর্তী সম্মেলনে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং রাশিয়াকে আমন্ত্রণ জানানোর কথা জানান।

মঙ্গলবার সন্ধ্যায় নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোন আলাপে জি-সেভেন গ্রুপে ভারতকে যুক্ত করতে নিজের আগ্রহের কথা জানান ডোনাল্ড ট্রাম্প। পরে মোদির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, কোভিড পরবর্তী বিশ্বে তৈরি হওয়া বাস্তবতা বিবেচনায় রেখে (গ্রুপটির) এই ধরনের সম্প্রসারণের চিন্তা সৃষ্টিশীল এবং দূরদর্শী।’ প্রস্তাবিত সম্মেলনের সফলতায় যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোর সঙ্গে কাজ করতে পেরে ভারত খুশি হবে বলে জানানো হয় ওই বিবৃতিতে।

/জেজে/
সম্পর্কিত
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন না মমতা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ