মুম্বাইয়ে আবারও হামলার হুমকি!

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০২০, ১৬:০০আপডেট : ৩০ জুন ২০২০, ১৬:০৩
image

ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের কোলাবায় তাজমহল প্যালেস হোটেল ও বান্দ্রায় অবস্থিত তাজ ল্যান্ডস এন্ড হোটেল বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছে সে দেশের নিরাপত্তা সূত্র।

মুম্বাইয়ে আবারও হামলার হুমকি!

সম্প্রচারমাধ্যম এনডিটিভি সূত্রের বরাতে দাবি করেছে, সোমবার ও মঙ্গলবার রাতের মাঝামাঝি সময়ে পাকিস্তানের করাচি থেকে এই হুমকিমূলক ফোনটি আসে।

সূত্রের দাবি, যে ফোন করেছে, সে নিজেকে পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-তৈবার সদস্য বলে পরিচয় দিয়েছে। হুমকিমূলক সেই ফোনকলের পরই ওই দুই হোটেলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। 

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ফোন কলের সূত্র ধরে খোঁজখবর শুরু করে মুম্বাই পুলিশ। তাজমহল প্যালেস, ছত্রপতি শিবাজী টার্মিনাস, বান্দ্রার তাজ ল্যান্ডস এন্ড সর্বত্র সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়।

উল্লেখ্য, করাচির পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে চার বন্দুকধারী হামলায় চারজন নিরাপত্তা কর্মী এবং একজন নিরাপত্তা প্রহরী নিহত হওয়ার দিনই এই ফোন আসে। যদিও স্টক এক্সচেঞ্জ ভবন দখল করার আগেই চার বন্দুকধারীকে গুলি করে মেরে ফেলা হয়।

সোমবার রাতের এই ফোন ২০০৮ সালের মুম্বাই হামলার স্মৃতিকে সামনে এনেছে।  সেই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল আর আহত হয়েছিলেন ৩০০ জন ৷

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক