কৈশোরের প্রেমে ভাঙন, সহযোগিতায় ৪০ লাখ ডলারের প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৩, ১৮:১৫আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৮:১৫

কিশোর বয়সের প্রেম সবসময় অন্য রকম। এমন প্রেমের সম্পর্কে ভাঙন দেখা দিলে কিশোর-কিশোরীদের জীবনে অনেক সময় বড় প্রভাব পড়ে। অনেক সময় সম্পর্কে বিচ্ছেদ খারাপভাবে ঘটলে সেটির নেতিবাচক প্রভাব পড়ে জীবনে। আর তাই এই বয়সীদের প্রেমের সম্পর্কে বিচ্ছেদের ধকল কাটিয়ে উঠার জন্য লাখো ডলার ব্যয় করার পরিকল্পনা করেছে নিউ জিল্যান্ড।

বুধবার দেশটিতে চালু হয়েছে ‘দ্য লাভ বেটার’ নামের এই প্রকল্প। তিন বছরে সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই প্রকল্পে ব্যয় করবে ৪০ লাখ ডলার। প্রকল্পটির মূল লক্ষ্য হলো সম্পর্কে বিচ্ছেদের ধকল কাটিয়ে উঠতে কিশোর-কিশোরীদের সহযোগিতা এবং সম্পর্কের ক্ষতি যাতে ন্যূনতম থাকে তা নিশ্চিত করা।

নিউ জিল্যান্ডের তরুণদের কথা মাথায় রেখে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকার বলছে, তরুণরা এটিকে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে শনাক্ত করেছে।

সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থা মন্ত্রণালয়ের সহযোগী মন্ত্রী প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণ এক বিবৃতিতে বলেছেন, ১ হাজার ২০০ জনের বেশি তরুণ আমাদের বলেছে তাদের কিশোর বয়সের ভালোবাসা ও কষ্ট মোকাবিলায় সহযোগিতা প্রয়োজন। প্রেমের সম্পর্কে বিচ্ছেদকে তারা সাধারণ চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন।

কর্মসূচির প্রচারের জন্য একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে বেশ কয়েকজন কিশোর-কিশোরীর আলোচনার ক্লিপ স্থান পেয়েছে। এগুলোতে তারা বলছেন তাদের সাবেকের কথা ভুলে যাওয়া এবং অতীতের সম্পর্কে আটকে না থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে। একজনকে বলতে দেখা যায়, এটি খুব খারাপ হয়ে যাচ্ছে, অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমার রাতে ঘুমানো দরকার। আমার তাকে ভুলে যাওয়া উচিত।

এই প্রকল্পের একটি ফোন নম্বর রয়েছে। এতে সম্পর্কে বিচ্ছেদের মধ্যে থাকা কিশোর-কিশোরীরা ফোন, ক্ষুদে বার্তা পাঠাতে পারবেন। এমনকি ইমেইলে সহযোগিতা চাইতে পারবেন। এটি পরিচালনা করছে ইয়ুথলাইন নামের একটি সংস্থা। ১২ থেকে ২৪ বছর বয়সীদের সহযোগিতা করাই সংস্থাটির লক্ষ্য। মন্ত্রণালয়ের ৪০ লাখ ডলারের তহবিলের একটা অংশ পাবে ইয়ুথলাইন।

সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শায়ে রোনাল্ড বলেছেন, সম্পর্কে বিচ্ছেদ যদি বাজেভাবে ঘটে সেটির নেতিবাটক প্রভাব খুব খারাপ হবে, এটি আমরা সবাই ব্যক্তিগত ও সামষ্টিকভাবে জানি।

দ্য লাভ বেটার নামের প্রকল্পটি নিউ জিল্যান্ড সরকারের পারিবারিক সহিংসতা ও যৌন সহিংসতা নির্মূল করতে বৃহত্তর জাতীয় কৌশলের একটি অংশ।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ