তেহরানসহ ইরানের ৫ শহরে বড় ধরনের বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৪

ইরানের রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন প্রান্তে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, তেহরান ছাড়াও ইস্পাহান, কোম, কারাজ এবং কেরমানশাহ শহরে এই বিস্ফোরণগুলো ঘটেছে।

ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ইউনিভার্সিটি স্ট্রিট এবং জমহুরি (রিপাবলিক) এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা (আইআরএনএ) জানিয়েছে, রাজধানীর অন্তত দুটি স্থানে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। তেহরানের কেন্দ্রস্থল থেকে কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে আকাশে উঠতে দেখা যাচ্ছে বলে তারা নিশ্চিত করেছে।

তবে এই বিস্ফোরণগুলো কোনও বিমান হামলা না কি অন্য কোনও কারণে ঘটেছে, সে সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি ইরান সরকার।

এর আগে, ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার রাতে তেহরানের কেন্দ্রস্থলে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তারা দেশটিতে লক্ষ্যবস্তু লক্ষ্য করে অভিযান শুরু করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই হামলার বিষয়ে বলেছেন, ইসরায়েল রাষ্ট্রের ওপর আসন্ন হুমকি রুখতে এবং আগেভাগেই বিপদ ‘নির্মূল’ করতে এই হামলা চালানো হয়েছে।

সূত্র: বিবিসি

/এএ/আরকে/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের