মেক্সিকোর তেলক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০১৬, ০৯:১১আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৩:০২
image

মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলের ভেরাক্রুজ রাজ্যের এক তেলক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও শতাধিক। কয়েক হাজার স্থানীয় অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৯/১১-কে ৭/১১ হিসেবে উল্লেখ করলেন ট্রাম্প!

উপকূলীয় শহর কোয়াতজাকোয়ালকোজ শহরের রাষ্ট্রীয় তেল কোম্পানি পেমেক্সের নিয়ন্ত্রণাধীন তেলক্ষেত্রটিতে বুধবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল সোয়া তিনটার দিকে ওই ভয়াবহ বিস্ফোরণ হয়।

বিস্ফোরিত তেলক্ষেত্রে ধোঁয়ার কুণ্ডলি

এক বিবৃতিতে পেমেক্স ওই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, তেলক্ষেত্রটিতে বিকেলের দিকে আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে ছিল। পরবর্তীতে ক্রমাগত বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটতে থাকে। তবে বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচতে স্থানীয় অধিবাসীদের ঘরে থাকতে বলা হয়। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কয়েক হাজার স্থানীয় অধিবাসীকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: নিউ ইয়র্ক প্রাইমারিতে ট্রাম্প ও হিলারি জয়ী

বিষাক্ত ধোঁয়ার কুণ্ডলি

ভেরাক্রুজের গভর্নর হাভিয়ার দুয়ার্তে এক রেডিও বার্তায় বলেছেন, বিস্ফোরণের শব্দ ১০ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। তিনি জানিয়েছেন, আহত ১০৫ জনের মধ্যে ৫৮ জনই ওই তেলক্ষেত্রটিতে কাজ করতেন।

আরও পড়ুন: ওবামাকে ‘ভণ্ড’ বললেন লন্ডনের মেয়র বরিস জনসন

বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে তেলক্ষেত্রটিতে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলি দেখতে পাওয়া যায়। অপর এক ভিডিও ফুটেজে দেখা যায়, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সূত্র: বিবিসি।

/এসএ/বিএ/

সম্পর্কিত
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ট্রাম্প-শি বৈঠকের আগে যুক্তরাষ্ট্রকে ‘রেড লাইন’ জানালো চীন
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১২৮৩
২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১২৮৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় যুক্ত করার উদ্যোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় যুক্ত করার উদ্যোগ
শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে উড়বে যে বিমান
শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে উড়বে যে বিমান
জন্মপর্যটন ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি, কারা নিষেধাজ্ঞায় ও কী বদলালো?
জন্মপর্যটন ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি, কারা নিষেধাজ্ঞায় ও কী বদলালো?
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়